সেখ সামসুদ্দিন
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেমারি ব্লক কমিটির উদ্যোগে তৃতীয় দফায় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অসহায় পরিবারের হাতে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি মুকেশ শর্মা, সমাজসেবী শুভেন্দু গুহ, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, শিক্ষক পীযূষ বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কৌশিক মল্লিক জানান এদিন ৯৫ টি পরিবারের মধ্যে চাল, আলু, পিঁয়াজ, কুমড়ো, ডাল, বিস্কুট, সাবান ইত্যাদি দেওয়া হয়। তারা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তের সঙ্গে সম্মিলিত ভাবে হাজার অধিক মানুষের জন্য অন্নক্ষেত্র চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের গরীব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।