বাঁকুড়া জেলা পুলিশ ও ইন্দপুর থানার উদ্যোগে এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ।মোট চল্লিশ জন ছাত্র ছাত্রীকে এই সম্মান দেওয়া হয়।ইন্দপুর গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, ইন্দপুর থানার ও.সি প্রসেনজিৎ বিশ্বাস, এলাকার সুচিকিৎসক ডাক্তার রামেশ্বর মুখার্জী প্রমুখ ।