শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯
সাইকেল - মোটরসাইকেল রাখার ভূগর্ভস্থ পার্কিং জোন বর্ধমান শহরে
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯
এসএসকেএম হাসপাতালের অভিযোগগ্রহণের নাম্বার অকেজো
বুধবার, অক্টোবর ২৩, ২০১৯
বিজয়া সম্মিলনী আয়োজন করলো মেমারি ১ নং পঞ্চায়েত সমিতি
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯
ধর্ষক - খুনি বাইরে, কদম্বগাছিতে জনপ্রতিবাদ
সোমবার, অক্টোবর ২১, ২০১৯
বসিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশন সভা সারলো
রবিবার, অক্টোবর ২০, ২০১৯
শোভাবাজারের পথশিশু দের বিজয়া সম্মিলনী আয়োজন করলো 'সু সম্পর্ক '
ঢোলাহাটে যুবকের পুকুরে দেহ উদ্ধার
ডেঙ্গু পীড়িত কে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো কাঁকুড়গাছির চারিং ক্রস নার্সিংহোম
শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯
দিদি কে বলো কর্মসূচি তে ব্যাপক সাড়া শালবনী ব্লকে
'সু সম্পর্ক' এর বিজয়া সম্মিলনী শোভাবাজারে
বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯
খোসবাগানের যানজট দেখতে হাজির এসপি
হুগলিতে চলছে ত্রিশ ফুটের কালি ঠাকুর করার কাজ
বুধবার, অক্টোবর ১৬, ২০১৯
রাজ্যের নামি সরকারি হাসপাতালে দুঃব্যবহারের শিকার
সঙ্গীত শিল্পী ব্রজেন চক্রবর্তী র স্মরণসভা
এপিজে কালামের ৮৮ তম জন্মবার্ষিকী আসানসোলে
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
শ্বাশুড়ি খুনে গ্রেপ্তার গুনধর জামাই
হাতির হানায় জখম ৫ কৃষক
শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯
'ও বন্ধু আমার' ছবির সিডি রিলিজ
রাজকুমার দাস ,
'ও বন্ধু আমার' সিনেমার ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান হল। এই ছবিতে যে সকল অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন তারা হলেন-মিত, রিতিকা, অরুণ ব্যানার্জী, অনুরাধা রায়, মৌসুমি সাহা, খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত প্রমুখ। সিনেমার গল্প টা এই রকম- আদি হল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমন একজন মেধাবী ছেলে যার জন্য কলেজের প্রত্যেকটা মেয়ে পাগল। তার হাঁটাচলা, কথাবার্তা এমনকি তার মুচকি হাসি দেখার জন্য মেয়েরা তার আশেপাশে সারাদিন ঘোরাফেরা করে। প্রতিদিন মেয়েদের কাছ থেকে প্রপোশ পেতে পেতে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তার। কিন্তু সে কখনও কোনও মেয়ের প্রপোশাল একসেপ্ট করেনি। কিন্তু একদিন সেই অঘটন'টাই ঘটে গেল তার জীবনে। রুহী'কে প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গেল আদি। অনেক চেষ্টার পর মজার একটা ঘটনার মাধ্যমে তাদের প্রেম'টা হয়ে গেল ঠিকই কিন্তু তারপরেই শুরু হল আসল বিপত্তি। রুহীর বাবার সাথে শত্রুতা মেটাতে কালিশঙ্কর রুহীর ওপর আক্রমণ করে বসলো এবং মাথায় আঘাত পেয়ে রুহী তার জীবনের ফেলে আসা দিনের সমস্ত কিছু ভুলে গেল, ভুলে গেল আদিকেও। এরপর শুরু হল আদির জীবনের আসল লড়াই। একদিকে তার ভালোবাসা ফিরে পাওয়ার লড়াই। অন্যদিকে রুহীকে আঘাত করার বদলা। শেষপর্যন্ত কি পারবে আদি তার ভালোবাসার মানুষ'কে সুস্থ করে তার স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি সারাজীবন দূর থেকে ভালোবেসে যাবে তাকে? জানতে হলে দেখতে হবে 'ও বন্ধু আমার'।এই সিনেমার প্রযোজক গোপাল চৌধুরী, পরিচালক সঞ্জয় দাস, সংগীত পরিচালক জয়-অঞ্জন। গায়ক কুমার শানু, জুবিন গর্গ, পালক মুছল, রাজ বর্মন, শান ও বিরিনা পাঠক।
বুধবার, অক্টোবর ০৯, ২০১৯
বিধান শিশু উদ্যানে মিলনোৎসবে চাঁদের হাট
মোল্লা জসিমউদ্দিন,
প্রতিবারের মত এবারেও কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে শারদীয় মিলনোৎসব আয়োজিত হল। মহালয়ার পর থেকেই পুজোর প্রস্তুতি চলেছে এখানে । অফিসঘরের মূল ফলকে 'মা দুর্গা'র মণ্ডপসজ্জা ছিল। পশ্চিমবাংলার প্রয়াত জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের যথার্থ উত্তরসূরী সর্বভারতীয় কংগ্রেস নেতা ও শিশুপ্রেমী সমাজসেবী অতুল্য ঘোষ বিপুল আয়তন বিশিষ্ট পরিসর নিয়ে বিধান শিশু উদ্যোন গড়েন। যেখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন কর্মকান্ড চলে। সাঁতার - ছবি আকা - যোগব্যায়াম এর পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক অনুশীলন চলে এখানে। বিধান শিশু উদ্যানের সাথে ব্যাংলার বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। সাংবাদিক থেকে রাজনীতিবিদ, আবার বিজ্ঞানী থেকে প্রাবন্ধিক। বছরের একটা দিন বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ প্রাক্তন পড়ুয়া সহ অভিভাবকদের পাশাপাশি যারা এই সংগঠনে যুক্ত। তাঁদের কে নিয়ে মিলনোৎসবের আয়োজন করে থাকে। শারদীয়ার নবমীর সারাটা দিন পূন মিলনোৎসব হল এখানে। শতাধিক বিশিষ্টজনদের পাশাপাশি বর্তমান পড়ুয়ারা তাদের অভিভাবকদের নিয়ে আসে। টিফিন - দুপুরের বাঙালিয়ানার মাছভাতের আয়োজন ছিল এবার। এই মিলনোৎসবে এসেছিলেন প্রাক্তন নকশাল নেতা অসীম চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক মিহির গাঙ্গুলি, সু পরিচিত প্রাবন্ধিক আব্দুর রউফ, বিড়লা তারামন্ডলের ডিরেক্টর, সাহিত্যিক একরাম আলী প্রমুখ। বিধান শিশু উদ্যানের পরিচালক গৌতম তালুকদার বলেন - " বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আমরা আমাদের সাথে যুক্তদের নিয়ে এক মিলনোৎসবের আয়োজন করে থাকি "। নবমীর সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক বিশিষ্টজনদের দেখা গেল বিধান শিশু উদ্যানে সপরিবারে পুজোর আনন্দ উপভোগ করতে।
বৃহস্পতিবার, অক্টোবর ০৩, ২০১৯
আশা আছে, ভালোবাসাও আছে ; কালির্টা মারিয়া মোহিনী
গোপাল দেবনাথ,
আশা আছে, ভালোবাসাও আছে : কার্লিটা মারিয়া মোহিনী
এদেশে জেলকে এখন বলা হয় সংশোধনাগার। অপরাধীদের বন্দি করে শাস্তি দেওয়া এখন লক্ষ্য নয়। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত জেলের বাইরে চার দেওয়ালের মধ্যে রেখে অপরাধীদের চারিত্রিক সংশোধনই লক্ষ্য। রাজ্যের বর্তমান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তাই পূর্বসূরিদের পথেই চলছেন। সংশোধনাগারে লঘু গুরু নানা অপরাধের নানা অপরাধীরা থাকেন। কেউ কেউ আবার অপরাধী নন। কিন্তু প্রমানাভাবে অপরাধী তকমা পেয়েছেন। থাকেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামিরাও। রাজ্যসরকার এদের জন্য মুক্ত কারাগারেরও ব্যবস্থা করছেন। সংশোধনাগারের প্রশাসনিক কর্তারা এখন অনেক উদার দৃষ্টিতে এই সামাজিক সমস্যাগুলিকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছেন। বিষয়টি বাস্তবে রূপ পাচ্ছে অলকানন্দা, নাইজেল, আকারার মতো মানুষজনের সাহচর্যে। এবার এগিয়ে এলেন ইন্দো -ব্রাজিলিয়ান কণ্ঠশিল্পী কার্লিটা মারিয়া মোহিনী। প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের দিয়ে নির্মাণ করলেন গানের এলবাম 'আমার আশা'। ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ ভাষায় বাংলার লোকসংস্কৃতিকে ফিউশনে রূপ দিয়েছেন তিনি। শিল্পীর প্রশংসার সঙ্গে সাধুবাদ প্রাপ্য সংশ্লিষ্ট করা দফতরের আধিকারিকদের। এলবামটি চিত্রায়িত হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে। কিন্তু সবুজে ঘেরা বাগানে উজ্জ্বল দিনের আলোতে দেখা গেছে দন্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষগুলোর মুখে স্বীকৃতির অনাবিল সুখ। কার্লিটা তাঁর এই বিপ্লব ছড়িয়ে দিতে চান ভারতের সবকটি সংশোধনাগারে। সমাজের মূল স্রোতে অপরাধীদের ফিরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপের এই কর্মযজ্ঞে তাঁর পরবর্তী লক্ষ্য মুম্বাই। এখন তাঁর বাসস্থান যে ওখানেই।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...